• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের

ফতুল্লা প্রতিনিধি / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কর্মরত সাংবাদিকের উৎসাহ উদ্দীপনা ও উপস্থিতির মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের পথচলা শুরু হলো। রবিবার বাদ আসর ফতুল্লাস্থ আমির সুপার মার্কেটের ২য় তলায় প্রিয় নারায়ণগঞ্জ .কমের কার্যালয়ে আলোচনা ও কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রিয় নারায়ণগঞ্জ.কমের সম্পাদক এম.রফিকুল্লাহ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.শহীদুল্লাহ রাসেল, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন, বিডি নিউজ আই২৪.কমের সাব এডিটর মো.জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু,যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুজন,বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক,জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হাজী জসিম আলী,তাতীদল নেতা মোহাম্মদ হোসেন,দৈনিক সংবাদ চর্চার ফটো সাংবাদিক মোস্তাক আহমেদ সুমন,জাগো নারায়ণগঞ্জ২৪.কমের ভ্রাম্যমান প্রতিনিধি এআর পারভেজ,ফটো সাংবাদিক গাফফার লিটনসহ বিভিন্ন রাজনৈদিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু বলেন, রাষ্ট্র গঠনে যে ৪টি স্তম্ভ তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবাদিক। একটি আধুনিক রাষ্ট্র বিনির্মানে যাদের ভুমিকা অপরিসীম। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকের উপর শুরু বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার ভীতি। দেশের বিভিন্নস্থানে মব সৃষ্টির মাধ্যমে কয়েকজন সাংবাদিকও হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন যা খুবই দুঃখজনক। আসলে মামলা-হামলা কিংবা নির্যাতনের মাধ্যমে কখনও সাংবাদিকদেরকে দমিয়ে রাখতে পারেনি অপরাধীচক্ররা। যা ভবিষ্যতেও পারবেনা।

তিনি বলেন,প্রিয় নারায়ণগঞ্জ.কমের পথচলা অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। কারন এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক। এ প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ বাসীর কল্যানে নিবেদিত প্রান হিসেবেই কাজ করবে এটাই আমার প্রত্যাশা। অসহায় মানুষগুলোর কল্যানে যেন প্রিয় নারায়ণগঞ্জ.কম সর্বদা নিয়োজিত রাখে সেদিকে নজর দিয়ে এ প্রতিষ্ঠানটি সফল হবে এটা আমার কামনা।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন,সমাজের বিভিন্নস্থানে যে সকল অপরাধগুলো সংঘটিত হচ্ছে তার সঠিক তথ্য উদঘাটনের মাধ্যমে তা পত্রিকা কিংবা অনলাইন পোর্টালে প্রকাশ করাটা সাংবাদিকের দ্বায়িত্ব। আর সেই দ্বায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাংবাদিকদেরকে রোষানলে পড়তে হচ্ছে অহরহ। তবে সকল প্রকার ভয়ভীতি ও বাধাকে উপেক্ষা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। প্রিয় নারায়ণগঞ্জ.কম বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে একটি প্রিয় গনমাধ্যমে রুপ নিবে এটা আমার এবং আমাদের প্রত্যাশা। আমি প্রিয় নারায়ণগঞ্জ.কমের সফলতা কামনা করছি।

আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে প্রিয় নারায়ণগঞ্জ.কমের উদ্বোধন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..