• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

সাবেক ছাত্রনেতা রাজপথ কাঁপানো জাকির খান’র মুক্তিতে উল্লাসিত না’গঞ্জবাসী

নিজস্ব সংবাদদাতা / ১৭৬২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: ভোর হতেই নারায়ণগঞ্জ জেলার নানা প্রান্ত থেকে বিভিন্ন দলমতের হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে সামনে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় চৈত্র সংক্রান্তিতে নারায়ণগঞ্জ জেলার বহুল আলোচিত রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা জাকির খান কারামুক্ত হয়েছেন।

পরিবারের পাশাপাশী উপস্থিত জনতা ও নেতা-কর্মীদের মনে একটাই উৎকন্ঠা কখন আসবেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘ কারাবাসের পরে অবশেষে মুক্ত হলেন জাকির খান। এর আগেও দেশ ছেড়ে পরিবার পরিজনদের কাছ থেকে দীর্ঘদিন দুরে থাকতে হয়েছে তাঁর। রাজনৈতিক আক্রোশে তাকে ফেরারি হতে হয়েছে বিগত বিএনপি জোট সরকারের আমলেই। নারায়ণগঞ্জ জেল গেইটে হাজার হাজার মানুষের উপস্থিতি জানান দেয় নারায়ণগঞ্জ জেলার রাজনীতিতে তার প্রয়োজনীয়তা।


শহর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান রোমেন জানান- নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে আগামী দিনে বিএনপি’র উজ্জ্বল নক্ষত্র শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আদর্শের সৈনিক জাকির খান আজ কারামুক্ত হয়েছে।সাবেক ছাত্রনেতা রাজপথ কাঁপানো জাকির খানের মুক্তিতে উল্লাসিত নারায়ণগঞ্জবাসী।

আগামীকাল বাংলা নববর্ষ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এ-ই বার্তা। দীর্ঘদিন নারায়ণগঞ্জ থেকে দুরে থাকলেও আজকে জনতার উপস্থিত জানান দেয়, তিনি কতটা জনপ্রিয় নেতা। তারুন্যের অহংকার আগামীর দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাকির খান’র নেতৃত্বে আমরা রাজপথে থাকবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..