• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

সীতাকুণ্ডে বিস্ফোরণ ঘটনায় বিএম ডিপোর ৮ জনের নামে মামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ১০৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুন, ২০২২

বিডি নিউজ আই: চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বিএম ডিপোর ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। তবে এই আটজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

জানা গেছে, আজ বুধবার পর্যন্ত নিহত ৪৪ জনের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ৮৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্তকাজ শুরু হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..