• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সুরুজ স্পিনিং মিলে চাঁদা দাবির অভিযোগে মামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

বন্দর সংবাদদাতা: নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত সুরুজ মিয়া স্পিনিং মিলে ৩ লাখ টাকা চাঁদার দাবীতে শ্রমিকদের মারধর ও মিলে ভাঙচুর চালাবার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ জুন) সকালে স্পিনিং মিলের এডমিন আখলাকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ২৫ জুন দুপুর ৩টায় উপজেলার কেওটালা এলাকায় মিলের ভেতরে এই ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্তরা হচ্ছেন, কথিত কিশোর গ্যাং সদস্য সাগর (১৯), ফয়সাল (২২), রবিন (২০), রবিউল (১৮), ইয়াসিন (১৮), জিতু মিয়া (১৯), সাবেন মিয়া (২৭), হাসেম মিয়া (৫৫)। এ ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বাদী আখলাকুর রহমান বলেন, গত ২৫ তারিখ দুপুরে শ্রমিকরা লাঞ্চের ছুটিতে বের হবার সময় বিবাদীরা তর্কাতর্কির জের ধরে মারধর করে। পরে মিলের সিকিউরিটি ও কর্মকর্তারা এসে তাদের সরিয়ে দেয়। এরপর বেলা ৩টার দিয়ে বিবাদীরা এসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে সিকিউরিটিদের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে মিলের ভেতর প্রবেশ করে ২ লাখ টাকার সুতার বান্ডিল নষ্ট করে।
বন্দর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, কারখানায় হামলার ঘটনায় বন্দর থানায় গতকাল সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..