• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

৩ ঘন্টা ৫ মিনিটে আদালতে চার্জশিট দিল পুলিশ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১

এর আগে চুরির ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়ে নজির তৈরি করেছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বন্দর থানার সেই মামলার পর এবার মাত্র ৩ ঘন্টা ৫ মিনিটে তদন্ত সম্পন্ন করে চোরকে গ্রেফতার ও একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সোনারগাঁ থানা পুলিশ। রবিবার (২০ জুন) দুপুর ১২টা ৫ মিনিটে মামলা করা হলে তদন্ত শেষে আসামি গ্রেফতারের পর ৩টা ১০ মিনিটে আদলতে এ চার্জশিট দাখিল করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুন) রাত ৩টা থেকে রবিবার ভোর ৬টার মধ্যবর্তী সময়ে সোনারগাঁ উপজেলার চিলারবাগ গ্রামের সজিব মিয়ার মুদি দোকানে তালা কেটে একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। পরে ঐ মুদি দোকানি বাদী হয়ে সোনারগাঁ থানায় দুপুর ১২টা ৫ মিনিটে অভিযোগ করেন। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান অভিযোগটি মামলায় নথিভুক্ত করে তাৎক্ষণিক তদন্তের দায়িত্ব দেন এসআই ইমরান হোসেনকে।

এসআই ইমরান হোসেন মামলাটি তদন্ত শেষে চোর শনাক্ত করে উপজেলার হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ ইঞ্চি টেলিভিশনসহ সাকিব নামের ওই চোরকে গ্রেফতার করেন। ওইদিনই দুপুর ৩টা ১০ মিনিটে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, থানায় করা মামলাগুলো দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তির জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনা রয়েছে। সেই ধারাবাহিকতায় সোনারগাঁ থানা করা চুরির মামলাটি মাত্র ৩ ঘন্টা ৫ মিনিটের মধ্যে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। মামলার আসামি এর আগেও চুরির ঘটনার সাথে জড়িত ছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..