• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

ভোলায় পৌনে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বিডিনিউজ আই ডেস্ক : / ১১৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
বৃহস্পতিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে অরিয়েন্টশন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: সিরাজউদ্দিন

ভোলা জেলায় আগামী ৫ জুন শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌনে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ২২৪ জন শিশুকে নীল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৫১ হাজার ১০৬ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় শতভাগ শিশুকে এ কার্যক্রমের আওতায় আনতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে অরিয়েন্টশন কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: সিরাজউদ্দিন এ তথ্য জানান।
তিনি আরো জানান, জেলায় মোট ২ লাখ ৮৩ হাজার ৩৩০ জন শিশুকে ভিটামিন ক্যপসুল খাওয়ানো হবে। জেলায় ১০ টি স্থায়ী ও ১৬’শ ৮০টি অস্থায়ী কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুরা টিকা পাবে। দুূর্গম চরাঞ্চলের শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে আলাদা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য পোষ্টার, ব্যানার, লিফলেট, মাইকিংসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
সিভিল সার্জন বলেন, প্রতিটি কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়া মোট টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করবে ৩৮’শ ৬৮ জন। স্বাস্থ্য সহকারী ২৮৬ জন। আগামী ১৯ জুন পর্যন্ত মোট ১৪ দিন এ ক্যাম্পেইন চলবে।
এসময় ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় আপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এবং স্বাস্থ্য বিভাগের কর্মতরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..