• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা: নেতৃত্বের দৌড়ে আলোচনায় জোসেফ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আলীনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি আওতায় থাকবে।

এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ২টার দিকে জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে লাইব্রেরি ও অফিস কক্ষ পুড়ে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮৮ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে যায়। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..