• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

না.গঞ্জে অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাত

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: আজ ইসলাম ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ভোর ৬ টার পর থেকে মুসুল্লিরা ঈদগাহে আসতে থাকেন। লাখো মুসল্লির সমাগমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭ টায় নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওই জামাত অনুষ্ঠিত হয়। এসময় মুসুল্লিদের ঢল চলে আসে একপাশে জামতলা পর্যন্ত সড়কে, আরেক পাশে মাদ্রাসায়।

এদিকে, ঈদের নামাজ শেষ হবার পর মুসুল্লিরা একে অন্যের সঙ্গে মুসাফা ও আলিঙ্গন করে ঈদের আনন্দ ভাগ করে নেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এবার ঈদুল আজহায় নারায়ণগঞ্জ জেলায় ৪১০০ মসজিদ এবং ২০টির মতো ঈদগাহে প্রায় ৫ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে হয়েছে একাধিক ঈদ জামাত।

ঈদের নামাজ শুরুর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেন, যেহেতু এটা ত্যাগের ঈদ কোরবানি আমরা সবার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে চেষ্টা করবো। সবাইকে ঈদ মোবারক।
নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহিউদ্দিন জানান, কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত ও পরে সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার সব মসজিদ ও ঈদগাহে সাড়ে ৮টার মধ্যেই ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..