• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির

অগ্নিকান্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন ৪ দিনের রিমান্ডে

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ রুপগঞ্জে অগ্নিকান্ডে হাসেম ফুড এন্ড বেভারেজে ৫২ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার সজীব গ্রুপের চেয়ারম্যান ও তার চার ছেলেসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, শনিবার বিকেল সোয়া পাঁচটায় তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে দশ দিনের রিমান্ড চেয়ে হাজির করে রুপগঞ্জ থানা পুলিশ। শুনানী শেষে আদালত আসামি পক্ষের জামিনের আবেদন না-মঞ্জুর করে আসামিদের চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার আসামিরা হচ্ছে – সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডি আবুল হাসেম, আবুল হাসেমের চার ছেলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসিব বিন হাসেম (সজিব), ডিরেক্টর তারেক ইব্রাহীম (সতেজ), ডিরেক্টর তাওসিফ ইব্রাহীম (শীতল), ডিরেক্টর তানজিম ইব্রাহীম, কোম্পানীর সি ও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ ও এডমিন প্রধান সালাউদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রুপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে ৫২ জন নিহত ও আহত হয় অর্ধশতাধিক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..