• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের মুন্সিগঞ্জে শাহীন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী (রহ.) এর দ্বিতীয় বার্ষিক ওরশ অনুষ্ঠিত চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের মধ্যে দিয়ে ইতিহাস গড়তে চলেছেন ডিসি জাহিদ ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি’র হুমায়ুন কবির নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন যানজট নিরসনের ধারাবাহিকতা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে কাজ করছেন টিআই জিয়াউদ্দিন জিয়া

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবারের ন্যায় আজ শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন কর্মসূচি পরিচালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অভিযানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানকে অভ্যাসে পরিণত করতে হবে।”

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনিক উদ্যোগে এ ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত সচেতনতা।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..