• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

ফতুল্লায় চোর-পুলিশ নাটক মঞ্চায়িত

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার রাতে দুই দফায় পুলিশ এই অভিযান চালায় বলে শোনা যাচ্ছে। পুলিশের এই অভিযানের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলেও সাধারন বিএনপির নেতাকর্মীরা এটাকে চোর-পুলিশের নাটক বলে আখ্যায়িত করছে ।
সূত্রে প্রকাশ, ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বাড়িতে পুলিশের অভিযানে যে ছবি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সে ছবি দেখলে যে কেউ স্বাভাবিক ভাবেই বুঝতে পারবে এটা সামনে থেকে তোলা এবং জ্ঞাতোস্বারে তোলা হয়েছে। তাহলে কি রিয়াদ চৌধুরী বাসায় পুলিশের অভিযানের ছবি তোলার প্রস্তুতি আগে থেকেই ছিলো। এছাড়াও রিয়াদ চৌধুরী ঢাকায় বসবাস করেন এটা প্রায় সকলেই জানে।
সাধারন নেতাকর্মীদের মতে, বিশেষ পেশার পরিচয়ে এবং বর্তমান সরকারের ক্ষমতাশীনদের ছত্রছায়ায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর রিরুদ্ধে বিএনপির নেতা হিসেবে কোন মামলা হয়নি। সুতরাং পুলিশের অভিযান বিএনপির হাইকমান্ডের কাছে আই ওয়াশ ছাড়া আর কিছুই না।
এদিকে পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে দুই দফায় পুলিশ অভিযান চালায়। প্রথম বার রাত এগারোটার দিকে এবং দ্বিতীয় বার রাত সাড়ে বারোটার দিকে ।
তবে অভিযোগ ছাড়া কেন পুলিশের অভিযান ? এ প্রশ্নের সদ উত্তর মিলছে কারো কাছে।
পুলিশের অভিযান বিষয়ে মুঠোফোনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানায়, বর্তমান সরকার আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বানচাল করার জন্য উঠে পরে লেগেছে। তাই পুলিশ ব্যবহার করে গায়েবী মামলা দিচ্ছে নেতা-কর্মীদের গ্রেফতার করছে। মিথ্যা মামলায় আমাদেরকে আসামী করা হয়েছে। কিন্তু এসব করে কি মহাসমাবেশ বানচাল করা যাবে। যেখানে এই সরকারের বিরুদ্ধে এখন যে আন্দোলন হচ্ছে তাতে এরই মাঝে দেশের জনগন যোগ দিয়েছে। আর বিএনপি জনগনের যৌক্তিক দাবিগুলি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। তাই কোনো সরকারই জনগনের বিপক্ষে গিয়ে টিকে থাকতে পারে নাই। এই সরকারও পারবে না। আমরা ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সর্বাত্বক প্রস্তুতি সম্পন্ন করেছি ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..