• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর, ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপ-পরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আবুল বাসারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা। আলোচনা সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. আবুল কালাম বলেন, দেশকে গড়তে শুধু যুবসমাজই নয়, সবাইকে ভূমিকা রাখতে হবে। কর্মমুখী ও স্বাবলম্বী জনশক্তি বৃদ্ধি করে দেশকে সমৃদ্ধ করে তুলতে হবে। এজন্য টেকনোলজি ও ভাষাগত প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমাদের মাঝে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দক্ষতা থাকলে আপনি সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। বেকার, কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল যুব উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..