• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা, প্রতারক আ.লীগ নেতাসহ কারাগারে ২

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: গায়ে কেরোসিন ঢেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোনারগা‌য়ের বরপা এলাকার মা-মেয়ের আত্মহত্যার চেষ্টায় অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগের নেতা হান্নানসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরপা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসীনের আদালত হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপগঞ্জের তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হান্নান সাউদ ও তার সহযোগী আয়েছ আলী ভূইয়া।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শিরিন আক্তার নামের ওই নারীর করা প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।ব্যাংকের কাছে জমি বন্দক থাকা অবস্থায় তা গোপন রেখে শিরিন আক্তারের কাছে জমি বিক্রি করে গ্রেপ্তারকৃতরা। হান্নানসহ তার লোকজন শিরিনকে ভয়ভীতি দেখিয়ে প্রতারনা করে জমির টাকা আত্মসাত করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবু্ব আলম জানান, জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ করে গায়ে কেরোসিন ঢেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন আক্তার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..