• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে প্রায় ১৫১ জনের মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ১৫৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই ডেস্ক, সিউল: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৫০ জন।
কর্মকর্তারা এ কথা জানান।
স্থানীয় সময় শনিবার রাতে সিউলের ইতেওন এলাকায় এ দুঘর্টনা ঘটে।
হ্যালোইন উৎসব উযাপনকারীদের কাছে এই ইতেওন এলাকা খুব আকর্ষণীয় জায়গা। দেশটিতে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এ উৎসব বন্ধ ছিল। এবারই আবার শুরু হওয়া এ উৎসবে এক লাখেরও বেশি লোক অংশ নিয়েছিল। সরু গলিপথ ও রাস্তায় লোকজন উপছে পড়ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শ্বাসরুদ্ধকর ভিড় ঠেলে লোকজন বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে একজন আরেকজনের ওপর স্তুপের মতো আছড়ে পড়ে।
ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, এ ঘটনায় অন্তত ১৫১ জন মারা গেছে, এদের মধ্যে ৯৭জন মহিলা ও ৫৪ জন পুরুষ এবং ১৯ জন বিদেশী রয়েছে। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহতের সংখ্যা দেড়শো বলে উল্লেখ করেছে। তবে ফায়ার ডিপার্টমেন্ট বলছে, আহত ৮২ জন। এদের মধ্যে ১৯জন গুরুতর আহত। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থলের ভিডিও থেকে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছে উদ্ধারকর্মীরা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল দ্রুত প্রাথমিক চিকিৎসা দল পাঠাতে এবং ক্ষতিগ্রস্তদের জন্যে হাসপাতালের শয্যা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা দুঃখজনক এ সময়ে সিউলের পাশে আছে।
তিনি বলেন, আমরা কোরীয় জনগণের সাথে শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের জন্যে শুভকামনা পাঠাচ্ছি।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..