• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দেওভোগে আলী আহাম্মদ চুনকার দুই দিনব্যাপী ওরশ শুরু তৃতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ তুরস্কে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP31 আজমেরী ওসমানের সহযোগী আকতার নূরকে ছাড়াতে যুবদল আহবায়কের দৌড়ঝাঁপ চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

হেফাজতে ইসলামের নতুন কমিটি

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলন

হেফাজতে ইসলামের নতুন কমিটি আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতেও আমির পদে দায়িত্ব পেয়েছেন জুনাইদ বাবুনগরী। ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম জিহাদী। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আছেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানী। তবে সহকারী মহাসচিবের দায়িত্ব পেলেও তিনি নতুন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। নতুন কমিটিতে সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন জহুরুল ইসলামও।
নতুন কমিটির নায়েবে আমির হলেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, আবদুল হক মোমেনশাহী, সালাউদ্দিন নানুপুরী, মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), মুহিব্বুল হক (গাছবাড়ি), ইয়াহইয়া (হাটহাজারী মাদ্রাসা), আবদুল কুদ্দুস (ফরিদাবাদ), তাজুল ইসলাম (ফিরোজ শাহ), জসিমুদ্দিন (হাটহাজারী মাদ্রাসা)।

যুগ্ম মহাসচিব পদে স্থান পেয়েছেন সাজেদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), লোকমান হাকীম (চট্টগ্রাম), আনোয়ারুল করিম (যশোর), আইয়ুব বাবুনগরী।

হেফাজতের নতুন কমিটির বাকি সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস (চট্টগ্রাম), অর্থ সম্পাদক মুহাম্মদ আলী (মেখল), সহ-অর্থ সম্পাদক হাবিবুর রহমান কাশেমী (নাজির হাট), প্রচার সম্পাদক মুহিউদ্দিন রব্বানী (সাভার), সহ-প্রচার জামাল উদ্দিন (কুড়িগ্রাম), দাওয়াবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম সোবহানী (উত্তরা), সহ-দাওয়াবিষয়ক সম্পাদক ওমর ফারুক (নোয়াখালী)।

কমিটির সদস্যরা হলেন মোবারক উল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), ফয়জুল্লাহ (মাদানী নগরের পীর), ফোরকানুল্লাহ খলিল (চট্টগ্রাম), মোসতাক আহমদ (খুলনা), রশীদ আহমদ (কিশোরগঞ্জ), আনাস (ভোলা), মাহমুদুল হাসান (ফতেহপুরী), মাহমুদুল আলম (পঞ্চগড়)।

এ ছাড়া মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটি এবং ৯ সদস্যের একটি খাস (বিশেষ) কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া কমিটিতে রয়েছেন হেফাজতের আমির বাবুনগরী, নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, মিজানুর রহমান চৌধুরী, মুহিব্বুল হক (গাছবাড়ি), সাজেদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ) ও মুহিউদ্দিন রব্বানী (সাভার)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..