• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

কথিত মডেলের গ্রেফতারের পর বিব্রত সাদিয়া ইসলাম মৌ

বিডিনিউজ আই ডেস্ক : / ৯৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
সাদিয়া ইসলাম মৌ।

বিডি নিউজ আই ডেস্ক: কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের পর বিব্রত ও বিরক্ত জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি গণমাধ্যমকে জানান, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না।’

মৌ আরও বলেন, ‘শুধু আমার পরিবারকেই নয়,আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে।’

মৌ বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন – তাদেরকেই মডেল বলা যায়। দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই।’

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..