• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

চীনা মহাকাশ স্টেশনে নভোচারীদের হাঁটাহাঁটি

বিডিনিউজ আই ডেস্ক : / ৬১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
চীনের তৈরি নতুন মহাকাশ স্টেশনে নভোচারীরা হাঁটাহাঁটি করেছেন।

বিডি নিউজ আই ডেস্ক: চীনের তৈরি নতুন মহাকাশ স্টেশনে নভোচারীরা হাঁটাহাঁটি করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
মহাকাশে থাকা অবস্থায় চীনা নভোচারিরা তাদের মহাকাশ যান থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বের হয়েছেন।
গত ১৭ জুন চীনের গাংসু প্রদেশে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ ক্দ্রে থেকে শেনজু-১২ নভোযান উক্ষেপণ করা হয়। এতে তিনজন নভোচারি ছিলেন। তারা মহাকাশ স্টেশনে তিনমাস অবস্থান করবেন। এরা হলেন নি হাইসেং, লিই বোমিং এবং ট্যাং হংবো। স্টেশনের ভেতর ১৭ মিটার লম্বা আর চার মিটার চওড়া সিলিন্ডার আকৃতির তিয়ান নামক কক্ষে থেকে তারা গবেষণা করবেন। এছাড়া মিশন কমান্ডার নি হাইসেং এবং তার দুই সহযোগীর প্রধান কাজ ছিল মহাকাশ কেন্দ্রে তৈরি সাড়ে বাইশ টন ওজনের তিয়ানে মডিউলটিকে সচল করা। এটি গত এপ্রিলে মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়।
রোববার সকালে এদের দুজন মূল কেবিন থেকে বের হন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ফুটেজে তা দেখানো হয়েছে।
এতে দেখা গেছে নভোচারীরা কেবিনে ব্যায়াম করার সময় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিচ্ছেন। এরপর তাদের কেবিনের দরোজা খুলে মডিউল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। আশা করা হচ্ছে তারা ছয় থেকে সাত ঘন্টা হাঁটাহাঁটি করবেন।
মিশনচলাকালে মহাকাশে তাদের দ’ুবার হাঁটার পরিকল্পনা রয়েছে। এটি তাদের প্রথম হাঁটার ঘটনা।
নতুন একটি স্টেশন তৈরি এবং সেখানে দীর্ঘ সময়ের জন্য নভোচারী পাঠানো মহাকাশে চীনের উত্তরোত্তর সক্ষমতা বাড়ার আরেক নিদর্শন। কমিউনিস্ট পার্টির শততম বার্ষিকী পালনের প্রেক্ষাপটে চীন বিগত পাঁচ বছর পর মহাকাশে যে মুনষ্য মিশন সাফল্যের সঙ্গে পরিচালনা করছে তা তার মর্যাদাকে বাড়িয়েছে বহুগুণ।
এই মিশনে অংশ নেয়ার আগে নভোচারীদের ছয় হাজারেরও বেশি ঘন্টা প্রশিক্ষণ দেয়া হয়।
চীনের মহাকাশ সংস্থা আগামী বছরের শেষ নাগাদ মোট ১১ টি মিশন চালানোর পরিকল্পনা নিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..