• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতি আইভীর শ্রদ্ধাঞ্জলি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (২৩ জুন) সকালে নগরীর ২নং রেলগেইট সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সিটি মেয়র সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আসাদুজ্জামান, নাসিক কাউন্সিলর কবির হোসাইন, ফয়সাল সাগর, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, মিনোয়ারা বেগম, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, শ্যামল পাল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। কোভিড পরিস্থিতিতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার সব চিন্তা-ভাবনা করেই এই লকডাউন ঘোষণা করেছেন। মানুষ এখন করোনাকে ভয় পায় না বলেই এত লোকজনের চলাচল। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক পরবেন এবং সরকার যেসব নির্দেশনা দিয়েছে তা সবাই মেনে চলবেন। কারণ সরকার আমাদের ভালোর জন্যই এই নির্দেশনাগুলো দিয়েছে এবং আমাদের নিজেদের এবং অন্যের ভালোর জন্যে তা মেনে চলতে হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..