• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার খোঁজ নিতে বললেন হাইকোর্ট

বিডিনিউজ আই ডেস্ক : / ৫০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
হাইকোর্ট

বিডি নিউজ আই: বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছেন আদালত।
বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বিষয়টি নজরে আনেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী ।
লেখাপড়ার উদ্দেশে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে আদালতের নজরে আনেন আইনজীবী এস কে জাহাঙ্গীর আলম।
তখন আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেন।
এসময় আইনজীবী জাহাঙ্গীর আলমকেও শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদনও করতে বলেন আদালত।
ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বাসস’কে বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেয়ার বিষয়টি মৌখিক আকারে আদালতের নজরে আনা হয়। আদালত বলছেন বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলতে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..