• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

১০ জুলাই না.গঞ্জ আঃলীগের বর্ধিত সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারা আসছেন নারায়ণগঞ্জে।

আগামী ১০ জুলাই সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা অংশ নিবেন বলে জানা গেছে। সভাটি চলার কথা রয়েছে বিকাল পর্যন্ত।

এই দীর্ঘ সময় নারায়ণগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের তৃণমুলের নেতা ও সদস্যদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এর।

এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বিশ্বস্ত এক‌টি সূ‌ত্রে জানা যায়, এরই মধ্যে বর্ধিত সভা করার সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে। বর্ধিত সভায় জেলা কমিটির সকল সদস্যেই উপস্থিত থাকবেন বলে জানতে পেরেছি। তারা সারাদিন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..