• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

সোনারগাঁ প্রতিনিধি / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে এ জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়। স্থানীয় শম্ভুপুরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল মীরের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩০০০ হাজার অসুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। শম্ভুপুরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সচেষ্ট রয়েছেন। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছেন। দেশের উন্নয়ন ও জনকল্যাণে সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সকলে সেই অনুপ্রেরণা নিয়েই কাজ করে যাচ্ছি। যুবদল সবসময় দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি নোবেল মীর তাঁর বক্তব্যে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমাদের এই শম্ভুপুরা এলাকার কেউ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য নদী পার হয়ে নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় যেতে হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করেই আমি এলাকাবাসীর দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ৩০ জন দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। অতীতেও আমি জনগণের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে শম্ভুপুরা ইউনিয়নবাসীর সেবা করে যাবো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. রাসেল ভূইয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, প্রফেসর ড. জাহাঙ্গীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, রাকিব হাসান, সোহেল রানা, ইমরান ফারুক এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলামসহ প্রায় ৩০ জন দক্ষ চিকিৎসক ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী এই চিকিৎসা সেবা পেয়ে শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ মানুষ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..