• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

২৮ অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবীতে না’গঞ্জ মহানগরী জামায়াত -এর বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। ও-ই মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর জামায়াত এর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে যে নারকীয় হত্যাকাণ্ড ও তাণ্ডবলীলা চালানো হয়েছিলো, বাংলার মাটিতে আর কখনও যেনো সে-ই তাণ্ডব ফিরে না আসে। অবিলম্বে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। বক্তারা সরকারকে ২৪ গণবিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে গণভোটের গণরায়কে বাস্তবায়ন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ পিলখানা, শাপলা সহ বিগত সকল হত্যাকাণ্ডের বিচার দাবী করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..