• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দেওভোগে আলী আহাম্মদ চুনকার দুই দিনব্যাপী ওরশ শুরু তৃতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ তুরস্কে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP31 আজমেরী ওসমানের সহযোগী আকতার নূরকে ছাড়াতে যুবদল আহবায়কের দৌড়ঝাঁপ চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

আজমেরী ওসমানের সহযোগী আকতার নূরকে ছাড়াতে যুবদল আহবায়কের দৌড়ঝাঁপ

নিজস্ব সংবাদদাতা / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গত ১ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের খানপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আকতার নূরকে। জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

এদিকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আকতার নূর গ্রেপ্তার হওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য জেলা গোয়েন্দা কার্যালয়সহ নারায়ণগঞ্জ প্রশাসনের উপর মহলে দৌড়ঝাঁপ করার খবর পাওয়া গেছে। আজমেরি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আক্তার নূর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ভায়রা ভাই হওয়ায় তাকে রক্ষার জন্য যুবদলের আহ্বায়ক সজল সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে।

নাম প্রকাশ না করার শর্তে যুবদলের একাধিক কর্মী জানান, আজমিরি ওসমান বাহিনী গত ১৫ বছর আমাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তা আমরা কখনো ভুলতে পারবো না। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান আজমেরী ওসমান। তার অনুসারীরা শহর ছেড়ে আত্মগোপনে চলে যায় কিন্তু ভয়ংকর সন্ত্রাসী আকতার নুর তার নিজ বাড়িতে রয়ে যান। তিনি এলাকায় যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের ভায়রা পরিচয়ে আগের মতই দাপিয়ে বেড়াতে থাকেন।

নেতাকর্মীরা ক্ষোভের সঙ্গে বলেন, যে আজমেরী ওসমান বাহিনী আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদের অন্যতম আকতার নূর গ্রেপ্তার হওয়ায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ডিবি অফিস, এসপি অফিস থেকে শুরু করে প্রশাসনের উপর মহলে রাতভর দৌড়ঝাপ করেছেন তাকে ছাড়ানোর জন্য কিন্তু এই ভয়ংকর সন্ত্রাসীকে ছাড়তে রাজি হয়নি প্রশাসন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার একাধিক মামলার আসামি আকতার নুর। এছাড়াও আকতার নূরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী ত্বকি হত্যা মামলার আসামি আকতার নুর। ত্বকি হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশিত হওয়ায় স্থানীয় গণমাধ্যম সময়ের নারায়ণগঞ্জ অফিসে হামলা চালানোর মামলায়ও অন্যতম প্রধান আসামি আক্তার নূর।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ও তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। আকতার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..